[বিনোদন][twocolumns]

বাংলাদেশের সাথে ইতালীর দ্বি-পাক্ষিক সু সম্পর্ক দীর্ঘদিনের


বাংলাদেশের সাথে ইতালীর দ্বি-পাক্ষিক সু সম্পর্ক দীর্ঘদিনের


নিউস জোন বিডি ২৪: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে বাংলাদেশে নিযুক্ত ইতালীর রাষ্ট্রদূত মি. এনরিকো নানজিয়াটা মঙ্গলবার (৭ মে) তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এ সময় তাঁরা সংসদীয় গণতন্ত্র, সংসদীয় চর্চা ও কার্যক্রম, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব, টেকসই উন্নয়ন, তৈরী পোষাক শিল্প, এবং ইতালীতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, বাংলাদেশের সাথে ইতালীর দ্বি-পাক্ষিক সু সম্পর্ক দীর্ঘদিনের। আন্ত:সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং উভয় সংসদের সংসদ সদস্য ও স্থায়ী কমিটির সফর বিনিময়ের মাধ্যমে ভবিষ্যতে এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রে সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে দু’টি অধিবেশন শেষ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সকল সংসদ সদস্যই বর্তমানে জনগণের পক্ষে সংসদে প্রতিনিধিত্ব করছে। প্রধান বিরোধী দল জাতীয় পার্টি ছাড়াও একজন ব্যতীত বিএনপি’র সকল সংসদ সদস্য সংসদে যোগ দিয়েছে। সরকারের পাশাপাশি বিরোধী দলের উপস্থিতি সংসদীয় কার্যক্রমকে অর্থবহ করে তোলে।

প্রথম অধিবেশনই ৫০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কমিটিগুলো কার্যকর ভূমিকা রাখছে। আন্ত:সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের উপর গুরুত্বারোপ করে রাষ্ট্রদূত বলেন, দু’দেশের সংসদের সম্পর্কের মাঝে সংসদীয় মৈত্রী গ্রুপ নতুন মাত্রা যোগ করবে।

ইতালীতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের প্রশংসা করে তিনি বলেন ব্যবসা-বাণিজ্যসহ সকল ক্ষেত্রে বিশেষ করে তৈরী পোষাক শিল্পে বাংলাদেশীরা নেতৃত্ব দিচ্ছে। ইতালীর সেন্ট্রাল ব্যাংকের গতবছরের তথ্য অনুযায়ী ইতালী থেকে বাংলাদেশে ৭মিলিয়ন ইউরো রেমিট্যান্স পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে বাংলাদেশের ভূমিকা ইতিবাচক, বিশেষ করে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সফলতা অর্জন করেছে মর্মে অবহিত হয়ে এনরিকো নানজিয়াটা বলেন, এ সফলতা নি:সন্দেহে প্রশংসনীয়। ভবিষ্যতে তৈরী পোষাক শিল্পসহ বাংলাদেশের উন্নয়নের যেকোন প্রশ্নে ইতালী বাংলাদেশের পাশে থাকবে এবং সকল সহযোগিতা অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কোন মন্তব্য নেই:

খেলা

[খেলা][bleft]

লাইফস্টাইল

[লাইফস্টাইল][bsummary]