[বিনোদন][twocolumns]

রণবীর সিং এবার ‘জয়েস ভাই’


রণবীর সিং এবার ‘জয়েস ভাই’


নিউস জোন বিডি ২৪: রুপালি পর্দায় নানান রূপে দেখা গেছে বলিউড তারকা রণবীর সিংকে। কখনো আলাউদ্দিন খিলজীর মতো ঐতিহাসিক চরিত্রে, আবার কখনো বা মুরাদ নামের এক র‍্যাপারের ভূমিকায়। এবার তাঁকে দেখা যাবে এক গুজরাটির চরিত্রে। কপিল দেবের পর ‘জয়েস ভাই জোরদার’ হতে চলেছেন রণবীর সিং।

রণবীর সিংয়ের ‘এইটি থ্রি’ ছবিটি ঘিরে প্রত্যাশার পারদ ক্রমশ বাড়ছে। এই ছবিতে তাঁকে দেখা যাবে কিংবদন্তি ক্রিকেটার কপিল দেবের চরিত্রে। ‘এইটি থ্রি’ ছবির শুটিংয়ের পরই এই বলিউড তারকা আরেকটি নতুন রূপে আসছেন। যশরাজ ফিল্মসের আগামী ছবিতে দেখা যাবে রণবীর সিংকে।

সঞ্জয় লীলা বানসালি, জোয়া আখতার, কবির খানের মতো নামি পরিচালকের পর এই বলিউড সুপারস্টার এক নবীন পরিচালকের ছবিতে কাজ করবেন। যশরাজের এই নতুন আবিষ্কার পরিচালক দিব্যাঙ্গ ঠক্কর। দিব্যাঙ্গ এই ছবির গল্পও লিখেছেন। ছবির নাম ‘জয়েস ভাই জোরদার’।

দিব্যাঙ্গ ঠক্করের লেখা চিত্রনাট্য নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত রণবীর। তিনি বলেন, ‘দেশের কিছু নামি চিত্রনির্মাতা আর পরিচালকের সঙ্গে আমি কাজ করার সুযোগ পেয়েছি। আর তাঁদের মহানুভবতা যে আমার ওপর তাঁরা ভরসা করেছেন। আর আমাকে তাঁদের ছবির জন্য উপযুক্ত মনে করেছেন। এই প্রতিভাবান চিত্রনির্মাতাদের জন্য আজ আমি একজন অভিনেতা হিসাবে নিজেকে সমৃদ্ধ করতে পেরেছি।’

রণবীর আরও বলেন, ‘আমি খুব খুশি, আজ এক নতুন প্রতিভাকে খুঁজে বের করতে পেরেছি। দিব্যাঙ্গের মতো নবীন প্রতিভাবান লেখক ও পরিচালকের সঙ্গে কাজ করতে চলেছি।’

এত বড় বড় পরিচালকের মাঝে দিব্যাঙ্গের সঙ্গে কাজ করার কারণ কী? রণবীর সিং বলেন, ‘জয়েস ভাইয়ের মতো হৃদয়বান মানুষের কাহিনি নিয়ে এই ছবি। এই ছবির গল্প ভীষণ চমকপ্রদ। আর আমার জন্যএই দুর্দান্ত কাহিনি নির্বাচনের জন্য আমি যশরাজ ফিল্মসের কাছে কৃতজ্ঞ। দিব্যাঙ্গ অনেক পরিশ্রম করে এই ছবির গল্প লিখেছেন। আর তাঁর প্রতিভা দেখে আমি ছবিটি করার জন্য সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। এই ছবিতে বিনোদন আছে। আর এর গল্প হৃদয়কে ছুয়ে যাবে।

কোন মন্তব্য নেই:

খেলা

[খেলা][bleft]

লাইফস্টাইল

[লাইফস্টাইল][bsummary]