[বিনোদন][twocolumns]

আসছে ‘অচিন সীমান্তে’


আসছে ‘অচিন সীমান্তে’


নিউস জোন বিডি ২৪: বিটিভিতে এবার ঈদে তিন পর্বের ধারাবাহিক নাটক প্রচারিত হবে। নাট্যজন মামুনুর রশীদের লেখা ‘অচিন সীমান্তে’ নাটকটি প্রযোজনা করেছেন ফজলে আজিম।

নাট্যকার মামুনুর রশীদ প্রথম আলোকে জানিয়েছেন, নাটকটির গল্প ব্যতিক্রম। নাটকের শুরুতে দেখা যাবে দেশের প্রখ্যাত চিকিৎসক মনসুর একদিন হঠাৎ কাউকে কিছু না জানিয়ে চলে যান দীর্ঘদিন লন্ডনে একসঙ্গে পড়াশোনা করা খাসিয়াপ্রধান পিডিমনের কাছে।

যেখানে ঘটনাক্রমে পরিচয় হয় স্কুলমাস্টারের মেয়ে রাসুর সঙ্গে। তামিল বংশোদ্ভূত ঝগড়ু খাসিয়াপ্রধানের বিশ্বস্ত কর্মচারী। সেখানকার প্রভাবশালী জমিদার বাদশা মিয়া আর তাঁর অনুসারীদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে ঝগড়ু। স্কুলমাস্টারে মেয়ে রাসুকে নিয়ে শান্তিপ্রিয় খাসিয়াপুঞ্জিতে ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা।

গত সপ্তাহে পাঁচ দিন নাটকটির শুটিং হয়েছে সিলেটের শ্রীমঙ্গলের বিভিন্ন লোকেশনে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, আহাদ রুটের, সুষমা সরকার, মাজনুন মিজান, জয় রাজ, সাদিয়া, রুবায়েত, শুভাশীষ ভৌমিক, লীনা আহমেদ, সামান্তা সিদ্দিকী প্রমুখ। নাটকটি প্রচারিত হবে ঈদের দিন এবং ঈদের পরে দুই দিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে।

নাট্যকার মামুনুর রশীদ স্বাধীনতা–উত্তর বাংলাদেশের মঞ্চ আন্দোলনের পথিকৃৎ। তাঁর নাট্যকর্মে প্রখর সমাজসচেতনতা লক্ষণীয়। শ্রেণিসংগ্রাম তাঁর নাটকের এক গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে, শ্রেণিসংগ্রাম, ক্ষুদ্র জাতিসত্তার অধিকার আদায়ের নানা আন্দোলন নিয়ে নাটক রচনা ও নাট্য পরিবেশনা বাংলাদেশের নাট্যজগতে মামুনুর রশীদকে একটা আলাদা স্থান করে দিয়েছে।

কোন মন্তব্য নেই:

খেলা

[খেলা][bleft]

লাইফস্টাইল

[লাইফস্টাইল][bsummary]